ওরিয়ন ইনফিউশনের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভি স্যালাইন প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, মো. এবাদুল করিম, মো. রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ ফেরদাউস জামান উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০১১-১২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং তা অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।