প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরিয়ন গ্রুপ ও বিশ্বখ্যাত ডাচ্ ব্যাংক এবিএন আমরো ব্যাংক এনভির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৪ জুন স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী ওরিয়ন গ্রুপের ৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের অর্থায়নে মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে এবিএন আমরো ব্যাংক এনভি। চুক্তিতে স্বাক্ষর করেন ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং এবিএন আমরো ব্যাংক এনভির পক্ষে আরউইন জুন ও আরন্উড সেপ্রনজার্স। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও অন্যান্য পদস্থ কর্মকর্তা। বিজ্ঞপ্তি।