ওরিয়ন ফার্মার বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন সম্পন্ন
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন গত ২৯ ডিসেম্বর কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির নতুন লোগো উন্মোচন করা হয়েছে। লোগো উন্মোচন করেন ওরিয়ন ফার্মা লিমিটেডের পরিচালক আরজুদা করিম। প্রতিষ্ঠানটি এত দিন ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড নামে পরিচিত ছিল। ১ জানুয়ারি থেকে এটি ওরিয়ন ফার্মা লিমিটেড নামে ওষুধ প্রস্তুত ও বাজারজাত শুরু করে।সম্মেলনে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম তাঁর বক্তব্যে ২০১১ সালে প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করে জানান, ওরিয়ন ফার্মার নতুন অগ্রযাত্রার অংশ হিসেবে গাজীপুরের ভালুকায় টঝঋউঅ, টকগঐজঅ ও ঞঅে-অঁংঃৎধষরধ রেগুলেটরির মানদণ্ড অনুসরণ করে বিশ্বমানের নতুন ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হবে।ওরিয়ন ফার্মা লিমিটেডের পরিচালক আরজুদা করিম ও জেরিন করিম প্রতিষ্ঠানের উন্নতিতে আন্তরিক প্রচেষ্টার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সম্মেলনে আরও বক্তব্য দেন গ্রুপ ডিরেক্টর গোলাম মহিউদ্দীন ও ফাইন্যান্স ডিরেক্টর হাবিবুল কবির। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) তপন কুমার রায় ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট (এমআইএস) আবদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট (সেলস) আরিফ হোসেন এবং সিনিয়র ম্যানেজার (পিএমডি) মামুনুর রহমান বক্তব্য দেন।অনুষ্ঠানে সহস্রাধিক বিপণন কর্মকর্তার মধ্যে সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।