প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মার বার্ষিক সাধারণ সভা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড-সংলগ্ন ওরিয়ন ফার্মা পার্কে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক গোলাম মহিউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং) সমরেশ বণিক এবং কোম্পানি সচিব মোহাম্মদ ফেরদাউস জামান উপস্থিত ছিলেন। সভায় ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।