প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ প্রস্তুত ও বিপণনকারক প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ায় ওরিয়ন ফার্মা পার্কে অনুষ্ঠিত হয়েছে৷ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়৷ সভায় ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম, পরিচালক গোলাম মহিউদ্দিন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) তপন কুমার রায়, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) সমরেশ বণিক, কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷