ওরিয়ন বায়োকেয়ার লিমিটেডের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ প্রাণী, সুস্থ মানুষ’—এ মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছে ওরিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওরিয়ন বায়োকেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ওরিয়ন বায়োকেয়ার লিমিটেডের মার্কেটিং অপারেশন সম্মিলিতভাবে উদ্বোধন করেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিম, আর এক্স নিউট্রিভেটের চেয়ারম্যান মনজুর হোসেন এবং বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. বেলাল হোসেন।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত পশুচিকিৎসক, ব্যবসায়ী, খামারমালিক, সাংবাদিকসহ ওরিয়ন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।প্রাণিসম্পদ ও পোলট্রি শিল্পের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করল ওরিয়ন বায়োকেয়ার লিমিটেড। বিজ্ঞপ্তি।