ওরিয়েন্টেশন কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৬তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স গতকাল শনিবার দিনব্যাপী মুন্সিগঞ্জের ইয়াজউদ্দিন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। রোভার স্কাউটের প্রধান জাতীয় কমিশনার আবদুস সালাম এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ আবদুর রহমান। আলোচনায় অংশ নেন মুন্সিগঞ্জ রোভার স্কাউটের কমিশনার সুখেন চন্দ্র ব্যানার্জি, সহকারী কমিশনার এবং ওই কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিম প্রমুখ।