ওলামা ও এতিমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রমজান মাসের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন।রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে খালেদা জিয়া ওলামা-মাশায়েখ ও এতিমদের জন্য এই ইফতারের আয়োজন করেন। ইফতারের আগে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর সবাই মোনাজাতে অংশ নেন। বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ওলামা-মাশায়েখরা এবং তিনটি এতিমখানার এতিমরা এই ইফতারে যোগ দেন।ইফতারে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ারসহ নির্বাহী কমিটি ও দলের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।খালেদা জিয়া ১৭ আগস্ট রাজনীতিবিদদের সম্মানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ১৮ আগস্ট কূটনীতিকদের সম্মানে হোটেল র্যাডিসনে এবং ২১ আগস্ট জাতীয় সংসদ ভবনে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার পার্টি দেবেন।স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সংগঠনের প্রস্তুতি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট দিনব্যাপী কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে আছে দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া।