ওলামা লীগ নেতার আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ (৯) হত্যা মামলার পলাতক আসামি জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুম আত্মসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত রোববার আদালত মহি হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৬ নভেম্বর তাঁকে আদালতে হাজির করা হবে।
গত ১১ মার্চ রায়নগরের হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাঈদকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিন দিন পর পাশের কুমারপাড়ার ঝরনারপাড় মহল্লায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।