ওলামাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর চলমান সংলাপের অংশ হিসেবে আলেম, ওলামা, মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদদের সঙ্গে আজ সোমবার মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে এই মতবিনিময় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
মতবিনিময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।