ওলিউরকে বাঁচাতে দিনমজুর বাবার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওলিউর
ওলিউর

শিশু ওলিউরের (৮) হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। তার বাবা নান্না মিয়া বাগেরহাটের শরণখোলার পূর্বখাদা গ্রামের একজন দিনমজুর। চার ভাইবোনের মধ্যে ওলিউর ছোট। জন্মের ছয় মাস পর তার হৃদ্‌রোগ ধরা পড়ে। ছেলেকে সুস্থ করে তুলতে সাত বছরের বেশি সময় ধরে চিকিৎসা করাতে গিয়ে এখন প্রায় সর্বস্বান্ত নান্না মিয়া।
সম্প্রতি ওলিউরকে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হলে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, ওলিউরের হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকায় তার দেহে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শিগগিরই অস্ত্রোপচার না করা হলে জীবন সংকটাপন্ন হতে পারে। এ জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন।
কিন্তু এই অর্থ দিনমজুর নান্না মিয়ার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. নান্না মিয়া হাওলাদার, সঞ্চয়ী হিসাব-১২৮১১, জনতা ব্যাংক, রায়েন্দা বাজার শাখা, বাগেরহাট। বিজ্ঞপ্তি।