প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মহিষালোহা মাদ্রাসার ছাত্র মো. ওলিউল্লাহ কাজলের (১২) খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ২২ জানুয়ারি সে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। তাঁর গায়ের রং ফর্সা; উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। তার পরনে ছিল লুঙ্গি ও কমলা রঙের সোয়েটার। কাজলের বাবা গোলাপ মিয়া সাটুরিয়ায় নয়াডিঙ্গি রাইজিং গ্রুপে কর্মরত আছেন। ছেলে হারিয়ে যাওয়ার পর তিনি সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৯১০। কেউ কাজলের খোঁজ পেলে সাটুরিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।