ওশান গ্রুপের এমডির বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সরদার মঞ্জুর আহম্মদ রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা করেন।
অনুসন্ধান কর্মকর্তা সাংবাদিকদের জানান, ওশান গ্রুপের এমডির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭,৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, আলী আজম বাবলা মিথ্যা তথ্য দিয়ে একটি পত্রিকার জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সেখানে তিনি যেসব তথ্য দিয়েছেন তা ভুয়া। অনুসন্ধানে এসব অভিযোগ সত্যি বলে প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।