ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামুদ্রিক সম্পদ আহরণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল, ২০১৫ গতকাল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলের ওপর দেওয়া সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
বিলে বলা হয়, ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কার্যালয় কক্সবাজারের রামুতে হবে। ইনস্টিটিউট ভৌত মহাসমুদ্রবিদ্যা, ভূতাত্ত্বিক মহাসমুদ্রবিদ্যা, রাসায়নিক মহাসমুদ্রবিদ্যা, জৈব মহাসমুদ্রবিদ্যা ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে গবেষণা করবে।