ওষুদের দোকানের সাত মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধন ছাড়াই ওষুধ বিক্রির দায়ে ঈশ্বরদীতে সাতটি ওষুধের দোকানকে (ফার্মেসি) ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তিন ব্যক্তিকে ১ মাস ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ এই আদালত পরিচালনা করেন।
জেলা ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ঈশ্বরদীর হাসপাতাল সড়কে ফার্মেসিতে অভিযান চালান। বিধিবহির্ভুতভাবে ওষুধ বিক্রির দায়ে সাত দোকান মালিককে জরিমানা করা হয়। পরে দুটি হারবাল ওষুধের দোকানে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় এবং অশ্লীল বিজ্ঞাপন প্রচার করায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।