ওষুধ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর সীমান্তে গতকাল শুক্রবার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধার করা ওষুধের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। তবে এ সময় কেউ আটক হয়নি। বিজিবির ৩২ বাজিতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শাজাহান আলী বলেন, দুপুরে চোরাকারবারিরা বাজিতপুর সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ পাচার করে আনে। বিজিবি ধাওয়া করলে মালামাল ফেলেই পালিয়ে যায় তারা। উদ্ধার করা ওষুধ শুল্ক অফিসে (কাস্টমস) জমা দেওয়া হয়েছে। মেহেরপুর প্রতিনিধি।