ওষুধ ও কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে পাচারকালে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিপুল পরিমাণ ওষুধ ও কাপড় জব্দ করেছেন বিজিবি সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি।
বিজিবি সূত্রে জানায়, গতকাল সকালে টেকনাফের হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে সুবেদার নুরে আলমের নেতৃত্বে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন প্রকারের হিসটাসিন, ভিটামিন ভি কমপ্লেক্স, ডেক্সামেটাসন, ক্যাটোরাল এবং বিভিন্ন ধরনের কাপড় জব্দ করা হয়। হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার জজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।