ওষুধ কিনতে গিয়ে ফেরেননি আরমানুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হেমসেন লেনের বাসা থেকে ওষুধ কিনতে গিয়ে আর ফিরে আসেননি মো. আরমানুল হক (২০)। গত ২৯ ডিসেম্বর দুপুরে তিনি বাসা থেকে বের হন।মো. আরমানুল হকের বাবা মো. নজরুল ইসলাম জানান, বাসা থেকে বের হওয়ার সময় আরমানুলের পরনে কালো শার্ট ও কালো প্যান্ট ছিল। সম্ভাব্য সব জায়গায় তাঁর খোঁজ করা হয়েছে। আরমানুল চট্টগ্রাম মেট্রোপলিটন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে গত ৩০ ডিসেম্বর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।