ওষুধ কোম্পানির এমডিসহ নাটোরে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় রিলায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুলতান আহমেঞ্চদ (৫০) ও তাঁকে বহনকারী গাড়ির চালক আবদুস সামাদ (২৫) নিহত হয়েছেন। সুলতান আহমেঞ্চদের বাড়ি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মৃত্তিকাপাড়া এলাকায়। সামাদ টাঙ্গাইলের হুমগরা গ্রামের জিন্নাত আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুলতান আহমেঞ্চদ ও আবদুস সামাদ শনিবার সকাল সাতটার দিকে একটি ব্যক্তিগত গাড়িতে রাজশাহী থেকে ঢাকায় ফিরছিলেন। পথে তালবাড়িয়া এলাকায় পৌঁছালে গাড়ির সামনের দুটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে প্রায় ১৫ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ওই দুজনের লাশসহ গাড়িটি উদ্ধার করে। রিলায়েন্স ফার্মাসিউটিক্যালসের বনপাড়ার বিক্রয় প্রতিনিধি সোহেল রানা ঘটনাস্থল থেকে জানান, কোম্পানির প্রধান কার্যালয় থেকে জানার পর ঘটনাস্থলে গিয়ে তিনি সুলতান আহমেঞ্চদ ও তাঁর গাড়িচালকের লাশ পান।