ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে পিটিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের বিক্রয় প্রতিনিধি রাহাদুল ইসলামকে (৩০) গতকাল শুক্রবার পিটিয়ে আহত করা হয়েছে।
বাকিতে ওষুধ না দেওয়ায় কলাপাড়া পৌর শহরের সদর রোডের বুশরা মেডিকেল হলের মালিক শাহিন ব্যাপারী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার প্রতিবাদে কলাপাড়ায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
এ ব্যাপারে শাহিন ব্যাপারী বলেন, ‘আমি কীভাবে কী করেছি, তা বলতে পারছি না। তবে এ জন্য আমি অনুতপ্ত।’