ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে গত সোমবার রাতে ওষুধবোঝাই পিকআপসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা হলো মো. সোহেল (২৭) ও আরিফুল ইসলাম (২২)। গতকাল মঙ্গলবার আটক দুই ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে একদল পাচারকারী উখিয়া সদরের কয়েকটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ ওষুধ ট্রাকবোঝাই করে মিয়ানমারে পাচারের জন্য সমুদ্র উপকূলবর্তী সোনারপাড়ায় নিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে ৮৬৪ কার্টন স্টেমেটিল ও দুই হাজার কার্টন মোটিনল ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।