ওষুধ পাচারকালে নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে ওষুধ পাচারের সময় এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মঞ্জুআরা বেগম (৩০)। তাঁর বাড়ি নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তাঁর চাচা লুৎফর রহমান ওই হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান জানান, এ ঘটনায় ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। পরিচালক বলেন, ওষুধ পাচারের সঙ্গে একটি চক্র জড়িত। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ওষুধগুলোর দাম ৩০ থেকে ৪০ হাজার টাকা। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, ওই নারীকে রিমান্ডের আবেদন জানিয়ে আগামীকাল (আজ) আদালতে সোপর্দ করা হবে।