প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়োজন না থাকা ও চাহিদা না দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ঔষধাগার থেকে পাঠানো সাপে কাটা রোগীর চিকিৎসার ইনজেকশন ফেরত দিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. সামসুদ্দীন। গতকাল মঙ্গলবার ফেরত পাঠানো ওই ওষুধগুলোর দাম প্রায় ছয় লাখ টাকা। সিভিল সার্জন জানান, জেলা সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের পাঠানো অর্ধশতাধিক ইনজেকশন মজুত রয়েছে, যা দিয়ে অনেক দিন সাপে কাটা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। তা ছাড়া এই জেলায় সাপে কাটা রোগীর সংখ্যা এমনিতেই কম।