ওষুধ বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ৩০টি কমিউনিটি ক্লিনিকে অবশেষে ওষুধের বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ওষুধ বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোকলেসুর রহমান। এর আগে গত সোমবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘দুই মাস ধরে ওষুধ নেই ৩০ কমিউনিটি ক্লিনিকে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে পরদিন গত মঙ্গলবার রাতে ওই ওষুধ বরাদ্দ দেওয়া হয়। এ ব্যাপারে মোকলেসুর রহমান বলেন, উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে দীর্ঘদিন ধরে ওষুধ বরাদ্দ ছিল না। এ কারণে রোগীদের হাতে ওষুধ তুলে দেওয়া সম্ভব হচ্ছিল না। ওষুধ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক চিঠি চালাচালি করেও কাজ হয়নি। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর গত মঙ্গলবার রাতে তাঁরা ওষুধ বরাদ্দ পান।