ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইকারি ও খুচরা বিক্রেতাদের বর্ধিত ওষুধ লাইসেন্স ফি প্রত্যাহার ও ফার্মেসি রেজিস্ট্রেশন পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আগামী ১২ ডিসেম্বর সারা দেশে আধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। সমিতির উপসচিব এস এম মনির হোসেন ধর্মঘটের এ সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করেছেন।