ওষুধ ভেবে ছোট ভাইকে বিষ খাইয়ে দিয়েছে একশিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বরের ওষুধ আর ছারপোকা মারার বিষ রাখা হয়েছিল পাশাপশি। ওষুধ মনে করে সাইদুল নামের সাত মাসের শিশুটিকে সেই বিষ খাইয়ে দিয়েছে তার বড় বোন আরেক শিশু সফুরা খাতুন (১০)। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আমজাদ আলী তাদের (সাইদুল ও সফুরা) বাবা। সাইদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির চাচা মোফাজ্জল জানান, সাইদুল সামান্য অসুস্থ ছিল। তাই চিকিৎসকের পরামর্শে তাকে জ্বরের সিরাপ খাওয়ানো হচ্ছিল। গত বুধবার হাট থেকে ছারপোকা মারার তরল বিষ এনে সিরাপের পাশে রাখা হয়। গতকাল সকালে সাইদুলের মা বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় তাকে (সাইদুল) ওষুধ খাওয়াতে সফুরাকে বলেন। সফুরা জ্বরের সিরাপ ও ছারপোকা মারার বিষের বোতলের মধ্যে তালগোল পাকিয়ে ভুল করে। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।