ওষুধ সরবরাহ নেই ২০ কমিউনিটি ক্লিনিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি কমিউনিটি ক্লিনিকে প্রায় পাঁচ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ওই ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিবি) আবু শাহীন বলেন, প্রতিদিন গড়ে ৪০-৫০ জন মানুষ সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ নিতে আসে। সর্বশেষ গত ১৯ অক্টোবর সেখানে ওষুধ এসেছে।
অন্ততপক্ষে পাঁচটি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিবি) বলেন, ক্লিনিকগুলোতে যে পরিমাণ ওষুধ সরবরাহ করা হয় তাতে এক সপ্তাহ পার হয় না। তারপরও কর্তৃপক্ষের নির্দেশনায় টেনেটুনে দেড় মাস পর্যন্ত চালাতে হয়।
গুরুদাসপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, ওষুধের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ওষুধের সরবরাহ মিলছে না।