ওষুধশিল্পের প্রশংসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওষুধশিল্পের ভূয়সী প্রশংসা করেছে সৌদি আরবের একটি পত্রিকা। সৌদি গেজেটে গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ওষুধের প্রায় দুই কোটি ডলারের বাজার রয়েছে এবং দেশীয় চাহিদার ৯৭ শতাংশ পূরণ করছে কোম্পানিগুলো। ১৯৮২ সালে প্রণীত ওষুধনীতি এ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। এরপর থেকেই বাংলাদেশের ওষুধশিল্প ক্রমেই বড় হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে মন্তব্য করে প্রতিবেদনে জানানো হয়েছে, এ দেশে নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা আড়াই শ। আর গত কয়েক বছরে বাংলাদেশি ওষুধের বাজারের প্রবৃদ্ধির হার গড়ে ১০ থেকে ১৫ শতাংশ। সৌদি গেজেট