ওষুধের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেনারেল হাসপাতালে গতকাল বুধবার সকালে ওষুধ সংরক্ষণাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ওষুধের গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দাহ্য ওষুধ থাকায় মুহূর্তে গুদামের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালে ভর্তি রোগীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। বরগুনার সিভিল সার্জন রুস্তম আলী বলেন, অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।