ওষুধের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ভারতীয় ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে চট্টগ্রামের লালখানবাজার এলাকার দুটি ওষুধের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নন্দনকাননের ফুটপাতে অনুমোদনহীন ওষুধ বিক্রি করা সাতটি ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। প্রথম আলোকে তিনি বলেন, নন্দনকাননের শহীদ মিনার এলাকায় ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ওষুধের জমজমাট ব্যবসা হচ্ছিল। এঁরাই চিকিৎসক, এঁরাই বিক্রেতা। নিম্ন আয়ের মানুষ এসব ওষুধ কিনে প্রতারিত হতেন। অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই ভাসমান এসব দোকানের ওষুধ বিক্রেতা পালিয়ে যান। এ ছাড়া লালখান বাজার মসজিদ মোড় এলাকায় দুটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।