ওষুধের দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে গত রোববার রাতে হাবিব ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টাকাসহ বিভিন্ন কোম্পানির প্রায় ১০ লাখ টাকার ওষুধ পুড়ে গেছে বলে দোকানের মালিক দাবি করেছেন। হাবিব ফার্মেসির মালিক পল্লি চিকিৎসক মাহাবুবুর আলম ও পুলিশ সূত্র জানায়, রোববার রাত নয়টার দিকে মাহাবুবুর ফার্মেসি বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১১টার দিকে দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মাহাবুবুর দাবি করেন, শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নগদ প্রায় ১৫ হাজার টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।