ওষুধের দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ৫৭ ফজলুল কাদের রোডে আগুনে একটি ওষুধের দোকান পুড়ে গেছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বপন সেনের জয় ফার্মা নামে একটি ওষুধের দোকানে বেলা তিনটার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।