ওষুধের দোকানে ঢুকে পৌনে দুই লাখ টাকা লুট, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার আউটপাড়া বাজারে রানী মেডিকেল নামের একটি ওষুধের দোকান থেকে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীরা এক লাখ ৮০ হাজার টাকা লুটে নিয়েছে। এ ছাড়া দোকানের মালামাল লুট ও ভাঙচুর করেছে। সন্ত্রাসীদের পিটুনিতে দোকানের মালিক সুলতানা রাজিয়া আহত হয়েছেন।দোকান মালিক রাজিয়া অভিযোগ করেন, তিনি গতকাল সকালে নিজ বাসা থেকে তাঁর ছোট ভাই হেলাল উদ্দিনের বিদেশে পাঠানোর খরচের এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে দোকানে যান। এর কিছুক্ষণ পর স্থানীয় সন্ত্রাসী শ্যামল ও সফিকুল ইসলাম সহযোগীদের নিয়ে দোকানে যায়। সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা টাকার থলেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা দোকানে থাকা একটি কম্পিউটার এবং ওষুধের বোতল ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর টাকার থলেটি ছিনিয়ে নেয় এবং তাঁকে পিটিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।রাজিয়া বলেন, টাকাসহ সব মিলিয়ে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সন্ত্রাসীরা বিভিন্ন সময় তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।তিন ছিনতাইকারীকে গণপিটুনি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত বুধবার রাতে তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, উপজেলার চন্দ্রা এলাকায় গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে এক নারীর সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।