ওষুধের দোকানের মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি হাসপাতালের বিনা মূল্যের ওষুধ বিক্রির দায়ে গতকাল সোমবার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের একটি ওষুধের দোকানের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই দোকান মালিকের নাম কৃষ্ণকান্ত সাহা (৪৫)। আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল ইসলাম। পরে পুলিশ কৃষ্ণকান্ত সাহাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।