ওষুধের মূল্যবৃদ্ধিতে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, খুচরা বিক্রেতাদের নিয়ন্ত্রণ করতে না পারাই এ ক্ষেত্রে প্রধান সমস্যা।গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে ওষুধ শিল্প সমিতি, ওষুধ আমদানিকারক সমিতি এবং ওষুধের মূল্য নির্ধারণ কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।দেশের মানুষের কথা চিন্তা করে ওষুধের দাম সহনশীল পর্যায়ে রাখতে ওষুধ শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান রুহুল হক। তিনি বলেন, ওষুধের দাম অযৌক্তিকভাবে না বাড়িয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।সভায় ওষুধ শিল্প সমিতির সাবেক সভাপতি এস এম শফিউজ্জামান সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ওষুধের দামের তুলনামূলক চিত্র তুলে ধরেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে দাম বেড়েছে ঠিক, কিন্তু সেখানকার মন্ত্রিদের বেতন ২০ লাখ টাকার মতো। যুগ্ম সচিবেরা বেতন পান পাঁচ-ছয় লাখ টাকা। তাঁদের সঙ্গে তুলনা হয় না।সভায় ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা সাংসদ নাজমুল হাসান বলেন, কোম্পানি পর্যায়ে যেগুলোর দাম না বাড়ালেই নয়, সেগুলো ছাড়া অন্যান্য ওষুধের দাম বাড়ানো হয়নি। তাঁর দাবি, কোনো কোনো ওষুধের দাম কমানোও হয়েছে। নাজমুল হাসান আরও বলেন, সরকার দাম না বাড়ালে কোনো কোম্পানির পক্ষে দাম বাড়ানো সম্ভব নয়।সভায় আরও উপস্থিত ছিলেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ।