ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ধরনের ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা গতকাল শনিবার সকালে শহরের দুর্গাবাড়ি সড়কে মানববন্ধন করেছে। এক ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে শহরের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ শাখার সভাপতি আবদুল আজিজ তালুকদার, সাধারণ সম্পাদক এমদাদুল হক, মানবাধিকারকর্মী শিব্বির আহমেদ, উদীচীর সাধারণ সম্পাদক সারোয়ার জাহান প্রমুখ।