ওসমান গণি সভাপতি ও নির্বাহী পরিচালক শায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমান গণি, কামরুল হাসান
ওসমান গণি, কামরুল হাসান

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি ও পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন। ১৭ এপ্রিল মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে সমিতির পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওসমান গণির নেতৃত্বাধীন নবীন-প্রবীণ ঐক্য পরিষদ ছয়টি পদের সব কটিতে বিজয়ী হয়। নতুন ছয় পরিচালকসহ মোট ১৮ পরিচালক ১৯ এপ্রিল কার্যনির্বাহী কমিটি গঠন করে।
ওসমান গণি ও কামরুল হাসান দ্বিতীয়বারের মতো সমিতির নেতৃত্ব দেবেন। কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি পদে মেছবাহউদ্দীন আহমদ ও মাজহারুল ইসলাম, যুগ্ম নির্বাহী পরিচালক মোস্তফা সেলিম ও অর্থ পরিচালক মিলন কান্তি নাথ।
নবনির্বাচিত পরিচালকেরা হলেন মো. মাজহারুল ইসলাম (অন্য প্রকাশ), মো. মনিরুল হক (অনন্যা), মোস্তফা সেলিম (উৎস), মো. জসিমউদ্দিন (কথা প্রকাশ), এ কে নাছির আহমদ (কাকলী) এবং আহমদ মাহফুজুল হক (সুবর্ণ)। বিজ্ঞপ্তি।