ওসমান পরিবারকে ভোট না দেওয়ার আহ্বান রফিউর রাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, নারায়ণগঞ্জে ত্বকী হত্যা ও সাত খুনের ঘটনায় ওসমান পরিবার জড়িত৷ এ ছাড়া, অনেক খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমিদস্যুতার সঙ্গেও পরিবারটি জড়িত৷ নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটারদের নিজেদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে আসন্ন নির্বাচনে ওসমান পরিবারের কাউকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রথীন চক্রবর্তী, মাহাবুবুর রহমান মাসুম, হাফিজুল ইসলাম, আবদুর রহমান, আওলাদ হোসেন, নিখিল দাস, হিমাংশু সাহা, দেলোয়ার হোসেন, রোকন উদ্দিন আহমেদ, শহীদুল্লাহ, আবু নাঈম খান প্রমুখ৷ গত শুক্রবার লিফলেট বিতরণের সময় নগরের কালীর বাজার এলাকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের সামনেই সেলিম ওসমানের লোকজন রফিউর রাব্বি ও তাঁর সহকর্মীদের ওপর হামলা চালান৷ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূিচর আয়োজন করা হয়৷