নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রভাবশালী ওসমানের পরিবারের সমর্থিত প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ১১ পদে জয়ী হয়েছে। ১৭টি পদের বাকি ছয়টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল।ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন: আবদুল বারী ভূঁইয়া (সভাপতি), জাকির হোসেন (সাধারণ সম্পাদক), রেজাউল করিম খান (সহসভাপতি), মঞ্জুরুল হক খান (সমাজকল্যাণ ও আপ্যায়ন) ও মোহামঞ্চদ শাহজাদা (পাঠাগার সম্পাদক)। সদস্যপদে জয়ী হয়েছেন জিল্লুর রহমান, নূরুল আমিন, মোহামঞ্চদ সালাউদ্দিন ভূঁইয়া, আশরাফুল আলম সিরাজী, মোহামঞ্চদ আলী ও নুরুন্নাহার সীমা।আওয়ামী লীগ-সমর্থিত সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বিজয়ীরা হলেন: এ কে ফজলুল হক (জ্যেষ্ঠ সহসভাপতি), হাসান ফেরদৌস (যুগ্ম সাধারণ সম্পাদক), আলাউদ্দিন (কোষাধ্যক্ষ) ও মাহবুবুর রহমান (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক)। সদস্যপদে বিজয়ী হলেন ফাহমিদা জান্নাত (৪৫১) ও মামুন সিরাজুল মজিদ।মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট হয়। ৭৮৩ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোট দেন। বুধবার ভোর চারটার দিকে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। তাঁরা আদালতপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।এ ব্যাপারে শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, দলীয় কোনো ফোরামে আলোচনা ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী দেওয়া হয়েছে। শীর্ষ দুই পদে পরাজিত প্রার্থীরা শামীম ওসমান, তাঁর বড় ভাই নাসিম ওসমান ও সেলিম ওসমানের অনুগত হিসেবে পরিচিত।