ওসমান সরওয়ারের নামে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বিসিবির নির্মিতব্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ ওসমান সরওয়ার আলম চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি পেশ করা হয়েছে। কক্সবাজার সচেতন নাগরিক পরিষদ গতকাল শনিবার বিকেলে এ স্মারকলিপি দেয়। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাজনীন সরওয়ার ওরফে কাবেরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জসীম উদ্দিন, সহ-সম্পাদক অনুপ বড়ুয়া, সাবেক জাতীয় ফুটবলার ছুরত আলম, মনজুরুল হাসান, হায়দার আলী, জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার শ্রেষ্ঠ সমাজসেবক, শিক্ষাবিদ, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী আমরণ মেহনতি মানুষের জন্য আন্দোলন করে গেছেন। ক্রীড়ার উন্নয়নে রামু আবাহনী, ব্রাদার্স ইউনিয়নসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন; যা থেকে অনেক জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়েছে। এই বরেণ্য সংগঠকের অবদানকে কৃতজ্ঞচিত্তে সঞ্চরণ করার লক্ষ্যে কক্সবাজারে নির্মিতব্য কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামকে মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জেলাবাসী দাবি জানাচ্ছে। সঞ্চারকলিপিতে সুপারিশ করেন কক্সবাজারের সংরক্ষিত নারী সাংসদ এথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার, ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান প্রমুখ। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ সম্পর্কে কোনো তথ্য বা পরামর্শ চাওয়া হয়নি। সঞ্চারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে।