ওসমানী উদ্যান থেকে গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানসংলগ্ন ওসমানী উদ্যান থেকে গতকাল শুক্রবার বিকেলে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেনেডটি ওসমানী উদ্যানের পূর্ব পাশে একটি বটগাছের নিচে পড়ে ছিল। লোকজনের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে যায়। নিষ্ক্রিয় করার পর গ্রেনেডটি উদ্ধার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্রেনেডটি বিদেশে তৈরি। এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এডিসি বলেন, গ্রেনেডটি কোন দেশে তৈরি, এর উপাদান কতটুকু শক্তিশালী কিংবা উপাদানগুলো সক্রিয় না নিষ্ক্রিয় ছিল, দুই-তিন দিন পর এসব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।