ওসমানী উদ্যানে শিশু কর্নারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুর মানসিক বিকাশের জন্য মুক্ত পরিবেশ ও বিনোদনের যথাযথ ব্যবস্থা করা খুবই জরুরি। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী উদ্যানে শিশু কর্নারের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকাসহ সারা দেশের পার্কগুলোতে পর্যায়ক্রমে শিশু কর্নার উদ্বোধন করা হবে।অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় তৈরি শিশু কর্নারে ‘সূর্যমুখী’ নামের একটি ভাস্কর্যও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম, শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। শিশু কর্নারে শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ডিসিসি। বিজ্ঞপ্তি।