স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শিগগিরই ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে।গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিলেটের দ্বিবার্ষিক সমেঞ্চলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী সমেঞ্চলন শেষে শহীদ সামসুদ্দিন হাসপাতালকে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতালে উন্নীতকরণ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আলট্রাসাউন্ড ও এক্স-রে মেশিন, ডায়ালাইসিস যন্ত্রপাতি প্রদান এবং ১০ শয্যার পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালুর আশ্বাস দেন। মন্ত্রী শিগগিরই শহরতলির শাহ পরান এলাকায় ৫০ শয্যার নতুন একটি হাসপাতালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন। বিএমএর সমেঞ্চলনে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগে চিকিৎসকদের পদোন্নতি পেতে নানা হয়রানির শিকার হতে হতো। বর্তমান সরকার ক্ষমতায় এসে এর অবসান ঘটিয়েছে। এ ছাড়া শিক্ষাধীন (ইন্টার্ন) চিকিৎসকদের বেতনও বাড়িয়েছে সরকার। সেবিকাদের প্রশিক্ষিত করতে বিদেশ থেকে উপদেষ্টা আনা হয়েছে। সিভিল সার্জনদের মতো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেরও গাড়ি দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী। বিএমএ সিলেটের সভাপতি রুকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমেঞ্চলনে বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, বিএমএর কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক শারফুদ্দিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অসুল আহমদ চৌধুরী প্রমুখ।