ওসমানী মেডিকেল ছাত্রলীগের সভাপতি জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে গতকাল রোববার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি কলেজ ছাত্রদল নেতা তাওহীদুল ইসলাম (২৬) হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে গত বৃহস্পতিবার সৌমেন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।

পুলিশ জানায়, গত ৪ জুন রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলামকে কলেজের আবু সিনা ছাত্রাবাসের একটি কক্ষে পিটিয়ে জখম করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁর মৃত্যু হয়।