ওসমানীনগরে সংঘর্ষে নিহতের ঘটনায় আরেকটি হত্যা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সোহেল মিয়া নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার তাঁর মা হাওয়ারুন নেছা ওসমানীনগর থানায় মামলাটি করেন।
ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তফজ্জুল হোসেনসহ ২৩ জন এবং আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।এর আগে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে উত্তর কালনীরচর গ্রামের সাইফুল ইসলাম (১৮) নিহত হওয়ার ঘটনায় তাঁর মা সেলিনা বেগম গত মঙ্গলবার মামলা করেন।