ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, জাতির প্রতি দায়িত্ব পালনের জন্য ওসমানী এই পুরস্কার পাওয়ার অধিকার রাখেন। বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, রাজনীতিকে মনেপ্রাণে না ভালোবাসলেও এ পথে পা বাড়িয়ে ওসমানী নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, ওসমানী ছিলেন যুগস্রষ্টা। সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম প্রমুখ।