ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ, মহীউদ্দিন শিরু স্মৃতি পরিষদ ও শাহজালাল সিটি কলেজের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।সকালে ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর সন্ধ্যায় শাহজালাল সিটি কলেজ ছাত্র মিলনায়তনে আলোচনা সভা এবং অসহায় মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ মো. আশরাফ আলী, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আপ্তাব আহমদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম, অধ্যক্ষ এনামুল হক সরদার, মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম, অরুণ কুমার দাস প্রমুখ।