ওসি, এসআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ ও উপপরিদর্শক (এসআই) মনিরের অপসারণ দাবি করেছেন শহরের হুজরাপুর এলাকার বাসিন্দারা। দাবি আদায়ে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের হুজরাপুরের শতাধিক নারী-পুরুষ শহরে বিক্ষোভ মিছিল শেষে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। বক্তারা অভিযোগ করেন, হুজরাপুরে জুবায়ের হোসেন ও শাহীবাগ মহল্লার নাজনীন আক্তার ভালোবেসে পাঁচ মাস আগে বিয়ে করেন। তাঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক। অথচ মেয়ের বাবা গত শুক্রবার জুবায়ের হোসেনের বিরুদ্ধে অপহরণ ও নারী নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই জুবায়ের ও নাজনীনকে গ্রেপ্তার করে। শনিবার তাঁদের চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়। বিচারক জুবায়েরকে জেলহাজতে ও নাজনীনকে রাজশাহীর সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন।