প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিমকে উপজেলায় বৈশাখী মেলার নামে চলা অনুষ্ঠানে অশ্লীল নাচ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সোমবার রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার মোজামেঞ্চল হক ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার প্রথম আলোয় এ নিয়ে ‘তিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মাঠে অশ্লীল নাচ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি