প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফাকে গতকাল বুধবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ইকবালকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক সোনাগাজীর ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেনী অফিস